Sunday, December 20, 2015

ইংলিশ শব্দের SUFFIX (প্রত্যয়) বা PREFIX (উপসর্গ) দেখে PARTS OF SPEECH ও ANTONYM চেনার সহজ কয়েকটি উপায় ও # মনেরাখার__শর্টকাট__টেকনিক

1) যে সকল word বা শব্দের শেষে ce, cy, ity, ty, ness, hood,
dom, tion, sion, ance, age, ment, th, ইত্যাদি suffix বা
প্রত্যয় যুক্ত থাকে তখন উহা সাধারণত Noun হয়।
অর্থাৎ যেসব Word এর শেষে tion,ce,ty,age …
dom,cy,ry,gy. ment,ness,ism,ist ! ex,hood,cm,th.
এছাড়া Verb+al,er,ing থাকলে সেই Word টি NOUN হবে।
.
# মনেরাখার__টেকনিকঃ শুন(tion) ছি(sy) তাই(ty) আগে(aga)
দম(doom) ছাই(cy) রাই(ry) যাই(gy)। মেন্ট(ment) নেস ইজম
ইষ্ট এক্স হুড সিএম টিস(th)।
.
যেমনঃ
☆ ― tion : action ☆ ― sion: confusion ☆ ― er : driver ☆ ―
or : actor ☆ ― dom: freedom ☆ ― hood: childhood ☆ ―
ness: kindness ☆ ― th: growth ☆ ― let: booklet ☆ ― ock :
bullock
☆ ― ment : management ☆ ― age : marriage ☆ ― ance :
innocence ☆ ― cy : accuracy
☆ ― tude : servitude ☆ ― ice : service ☆ ― ure : pleasure ☆
― y : victory ☆ ― ry : dispensary
2) শব্দের শেষে able, ous, ant, ent, le, al, ful, er, est, ive,
ইত্যাদি থাকলে উহা Adjective হয়।শব্দের পূর্বে more/ most/less/least থাকলে,উহা Adjective হয়।
অর্থাৎ যদি কোন word এর শেষঅংশে ble,ful,ous,less
ic,al,ant,ent tive,sive. ইত্যাদি suffix থাকে তবে সাধারণত
[ADJECTIVE] হয়।
ছন্দঃ- বল,ফুল,আওস,লেছ, ইক,আল,অ্যান্ট,য়
েন্ট,টিভ,সিভ।
যেমনঃ ble(বল)=favourable, ful(ফুল)=powerful, ous
(আওস)=continuous, less=aimless, ic=economic,
al=conditional, tive=Communicative, sive=Possessive.
☆ ― al : national ☆ ― ic, ical : historic , historical ☆ ―ish:
Turkish ☆ ―istic: fantastic , optimistic ☆ ―ive : active ,
attentive ☆ ―ian, an : Indian , American ☆ ―ary :
necessary, documentary ☆ ―ed : learned , talented ―ate :
Fortunate , talented ☆ ―able : drinkable , movable ☆ ―ible :
sensible , edible ☆ ―ful : beautiful, hopeful ☆ ―less :
fearless, helpless ☆ ―ly : friendly, manly, heavenly ☆ ―y : healthy, wealthy ,
যেমনঃ Beautiful, Best, Important, ইত্যাদি।His friend will not do illegal matter.
3) Adjective এর শেষে ly যোগ করে সাধারণত Adverb হয়।
আবার ly বাদ দিলে উহা Adjective হয়।
যেমনঃ slow → slowly, slowly → slow. Example: He did not
it slowly. It was slow.
4) শব্দের শেষে te, d, ed, ain, fy, e, en, ize, se, ing, ইত্যাদি
থাকলে উহা verb হয়।যেমনঃ build, beautify, made
ইত্যাদি।
5) শব্দের প্রথমে de, dis, il, im, in, ir, un, miss,ইত্যাদি
Prefix বা উপসর্গ থাকলে উহা বাদ দিলে বিপরীত অর্থবোধক বা antonym হয়।
যেমনঃDecontaminate(দূষণ হতে মুক্ত করা) Contaminate
(দূষণ করা) Disconnect (পৃথক করা) Connect(পৃথক) Immortal
(অমরনশিল) Mortal(মরণশীল
6) যে সকল verb এর আগে be, en, em, im, ইত্যাদি prefix বা
উপসর্গ থাকে তখন উহা বাদ দিলে noun/adjective হয়।
যেমনঃBeflower (ফুল দ্বারা আচ্ছাদিত করা) Flower (ফুল)
Enable ( সামর্থ্য হওয়া ) Able ( সামর্থ্য)
7) যে সকল verb এর পরে en, ify, ize, ইত্যাদি suffix বা
প্রত্যয় যোগ থাকে উহা বাদ দিলে noun/adjective হয়।
যেমনঃ broaden (প্রশস্থ করা) broad( প্রশস্থ) signify
(চিহ্নিত করা) sing(চিহ্ন)
8) verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘or’ suffix যোগ
করে noun গঠন করা হয়।
যেমনঃ calculate (গণনা করা ) calculator (যে গণনা করে )
9) verb এর শেষে de থাকলে de বাদ দিয়ে ‘sion’ suffix
যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃconclude(সমাপ্ত করা ) conclusion(সমাপ্ত)
10) verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ier, suffix যোগ
করে noun গঠন করা হয়।
যেমনঃcarry (বহন করা) carrier (বহনকারী)
11) verb এর শেষে se থাকল e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ
করে noun গঠন করা হয়।
যেমনঃTelevise(টেলিভিশনে প্রচার করা) Television
(দূরদর্শন )
12) verb এর শেষে rt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix
যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃDivert (চিত্ত-বিনোদন করা) Diversion
(চিত্তবিনোদন)
13) verb এর শেষে nt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix
যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃAscent(আরোহণ করা) Ascension(আরোহণ)
14) verb এর শেষে it থাকলে t বাদ দিয়ে ‘ssion’ suffix
যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃAdmit(ভর্তি করা) Admission(ভর্তি)
15) verb এর শেষে ate থাকলে e বাদ দিয়ে ‘ion’ suffix
যোগ করে noun গঠন করা হয়।যেমনঃAcceler
ate(অধিকতর
দ্রুত চলা) Acceleration(বেগ বিদ্ধি)
16) verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘able’ suffix
যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃmeasure
(পরিমাপ করা) measurable (যাহা পরিমাপ করা যায়
এমন)
17) verb এর শেষে ate থাকলে ate বাদ দিয়ে ‘able’ suffix
যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃAppreciate
(প্রশংসা করা) Appreciation(প্রশংসনীয়)
18) verb এর শেষে fy থাকলে y বাদ দিয়ে ‘iable’ suffix
যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃClassify (শ্রেণী
বিভাগ করা) Classifiable(শ্রেণী বিভাগের যোগ্য)
19) 20 . verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ‘ied’ suffix
যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃstratif
y(স্তরে
স্তরেগথিত হওয়া) stratified(স্তরিভুত)
20) verb এর শেষে ge, se, de, থাকলে ge, se, de বাদ দিয়ে
‘sive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।
যেমনঃDiffuse(ছাড়াইয়া দেওয়া) Diffusive(ব্যাপক)
21) verb এর শেষে duce থাকলে e বাদ দিয়ে ‘tive’ suffix
যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃproduce (উৎপাদন
করা) productive(উৎপাদন
22) কিছু শব্দের suffix বা প্রত্যয় বাদ দিলে তার পার্ট
অফ স্পিচ ও পরিবর্তন হয়ে যায় তেমনি কিছু নিয়মঃ
a) শব্দের শেষে ce/cy বাদ দিয়ে t/te যোগ করলে
Adjective হয়। যেমনঃ Importance →Important.
b) শব্দের শেষে ity বাদ দিয়ে Adjective হয়। যেমনঃ
Popularity (জন প্রিয়তা) Popular (জনপ্রিয়)
c) শব্দের শেষে ness বাদ দিয়ে Adjective হয়। যেমনঃ
awfulness,(ভয়ানকতা) awful(ভয়ানক)
d) শব্দের শেষে hood/dom বাদ দিয়ে Adjective হয়।
যেমনঃ falsehood(মিথ্যা কথা) false(মিথ্যা)
e) শব্দের শেষে tion বাদ দিয়ে t/te যোগ করলে verb হয়।
যেমনঃ conection →conect.
f) শব্দের শেষে ment বাদ দিয়ে verb হয়। যেমনঃ
enjoyment(উপভোগ) enjoy(উপভোগ করা)
g) শব্দের শেষে ance বাদ দিয়ে verb হয়। যেমনঃ
acceptance(গ্রহণ ) accept(গ্রহণ করা)
h) শব্দের শেষে age বাদ দিয়ে verb হয়। যেমনঃBreakage
(ভাংগন) Break(ভাংগা) ।
@@@bdcarer

Saturday, December 12, 2015

সাধারন মানুষের জন্য দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত "আইন বিষয়ক" খুব গুরুত্বপূর্ণ ৬০ টি ইংরেজি শব্দের বাংলা অর্থ, উচ্চারন ,ব্যাখ্যা ও ব্যাবহার...

1) অর্ডিনান্স (Ordinance) ➟ গৃহনির্মাণ,
নিরাপত্তা, জোনিং ইত্যাদি বিষয়ক ব্যাপারে
যে-সব বিধি কর্পোরেশন, সরকার বা অন্যান্য
অধিকারিক সংস্থা জারী করে।
2) আপীল (Appeal) ➟ নিম্ন আদালতের রায়ের
পুনর্বিচারের জন্য উচ্চ আদালতে আবেদন করা।
3) আরবিট্রেশন (Arbitration) ➟ বিবাদকারী দুই দলের
অনুমোদিত নির্দলীয় কোন তৃতীয় পক্ষকে দিয়ে
কলহের বিচার - যার রায় বিবাদকারীরা
মানতে স্বীকৃত।
4) এলিবাই (Alibi) ➟ অপরাধ সংঘটিত হবার সময়
অভিযুক্তের অন্য কোথাও থাকার দাবী।
5) ইনটারলোকিউটরি (Interlocutory) ➟ অস্থায়ী,
অন্তর্বতী কালের জন্য।
6) উইল (Will) বা ইচ্ছাপত্র: কোন ব্যক্তির মৃত্যুর পর তার
ধনসম্পত্তি কি ভাবে বণ্টন করা হবে - সে বিষয়ে
তাঁর ইচ্ছাপত্র।
7) ইনটেস্টেট (Intestate) ➟ যে ব্যক্তি উইল বা
ইচ্ছাপত্র না লিখে মারা গেছে - তার
স্ট্যাটাস বা অবস্থা।
8) একস্ট্রাডিশান (Extradition) ➟ অভিযুক্ত ব্যক্তিকে
একটি আইন-এলাকা (রাজ্য, রাষ্ট্র, ইত্যাদি)
থেকে অন্য আইন-এলাকায় হস্তান্তরিত করা।
9) এনট্র্যাপমেন্ট (Entrapment) ➟ কাউকে অন্যায়
কর্মে প্রণোদিত করা - যাতে তার বিরুদ্ধে
অভিযোগ আনা যায়।
10) এফ.আই.আর. (F.I.R.) ➟ এটি ফাস্র্ট ইন্ফরমেশন
রিপোর্ট-এর সংক্ষিপ্ত রূপ। কোন অপরাধ সংঘটিত
হবার পর উত্পীড়িত ব্যক্তি বা অন্য কেউ সেই
সম্পর্কে থানায় গিয়ে ভারপ্রাপ্ত অফিসারকে
অভিযোগ জানালে - অফিসারের দায়িত্ব
সেটিকে নথিভুক্ত করা। সেই লিখিত
রিপোর্টটি হল এফ.আই.আর। এর ভিত্তিতে
পুলিশের তার অনুসন্ধান শুরু করে।
11) এফিডেভিট (Affidevit) ➟ হলফপত্র বা শপথনামা:
শপথ দেওয়ানোর ক্ষমতা আছে এমন কোনও লোকের
সামনে স্বেচ্ছায় শপথপূর্বক লিখিত বিবৃতি
দাখিল করা।
12) এমবেজেলমেণ্ট (Embezzlement) বা তহবিল তছরুপ:
বিশ্বাসভরে কারোর গচ্ছিত অর্থ বা সম্পত্তি
নিজের জন্য আত্মসাত করা।
13) ওয়ারেণ্ট (Warrant) ➟ সাধারণ ভাবে কাউকে
আটক করা বা কোথাও তল্লাসী চালাবার জন্য
পুলিশকে দেওয়া আদালতের হুকুম। আদালতের
কাছে থেকে এই ওয়ারেণ্ট বার করার জন্য
পুলিশকে আটক বা তল্লাসী চালানোর
প্রয়োজনীয়তা তথ্য সহযোগে আদালতে পেশ
করতে হয়। fb.com/tanbir.cox
14) কনটেমপ্ট অফ কোর্ট (Contempt of Court) বা
আদালতের অবমাননা: ইচ্ছাকৃত ভাবে বিচারকের
আদেশ বা বিচার-বিভাগীয় হুকুম অমান্য করা।
15) কনভেয়্যান্স (Conveyance) ➟ কোনও জমির সত্ব এক
বা একাধিক লোকের হাত থেকে অন্য হাতে
যাওয়ার দলিল।
16) করপাস ডেলিকটি (Corpus delicti) ➟ যার ওপর
অপরাধ সংঘটিত হয়েছে - তার বস্তু-অবশেষ উদ্ধার
করা। যেমন, খুনের লাস বা পুড়িয়ে দেওয়া
বাড়ির দগ্ধাবেশেষ, ইত্যাদি।
17) কুইড প্রো কো (Quid pro quo) ➟ এই ল্যাটিন
শব্দটির অর্থ - 'কিসের জন্য কি' বা 'কিছুর জন্য
কিছু'। অর্থাত্, কিছু পেতে হলে কিছু দিতে হয়।
কোন কণ্ট্র্যাক্ট পালন বাধ্যতামূলক হয় যখন দুই পক্ষের
মধ্যে মূল্যবান কোন বস্তুর আদান-প্রদান ঘটে।
সেইজন্য যখন কোনো কোম্পানী তাদের নতুন
তৈরী করা জিনিষ বাজারে বিক্রি করার
আগে পরীক্ষা করার জন্য লোকদের ব্যবহার করতে
দেয়, তখন তার জন্য সাধারণত টাকা নেয় না। এই
জন্য যে, সেই বস্তু কাজ না করলেও তার জন্য
ব্যবহারকারীদের আইনত কিছু করার থাকে না।
18) কোডিসিল (Codicil) ➟ উইল বা ইচ্ছাপত্রের
সংশোধন।
19) ক্যাপিটল ক্রাইম (Capital crime) ➟ যে অপরাধের
দণ্ড হল মৃত্যু।
20) ক্রিমিন্যাল ইনস্যানিটি (Criminal insanity) ➟
ভালো ও মন্দের তফাত্ বোঝার অক্ষমতা; কোনও
কিছু করার বা করা থেকে বিরত হবার মানসিক
অক্ষমতা। fb.com/tanbir.cox
21) ক্লাশ একশন (Class action) ➟ যে মামলা এক বা
একাধিক লোক একটি সমগ্র দলের হয়ে আদালতে
আনে।
22) জয়েণ্ট এণ্ড সেভারেল লায়াবিলিটি (Joint
and several liability) ➟ আইনের একটি ভাষা, যার অর্থ
দুর্ঘটনার জন্য কোন দল দায়ী হলে, সেই দলের
প্রত্যেকটি ব্যক্তি আলাদা ভাবে পুরো ক্ষতিপূরণ
দিতে বাধ্য থাকবে - যদি অন্য কেউ ক্ষতিপূরণ
দিতে অসমর্থ হয়।
23) জয়েন্ট টেনানসি(Joint tenancy) ➟ যুগ্মভাবে
সম্পত্তির মালিকানা (একে অনেক সময়ে
'সার্ভাইভারশিপ' বলা হয়)। এক্ষেত্রে একজন
মালিকের মৃত্যু হলে, অন্যজন সম্পাত্তির পুরো
মালিকানা পায়।
24) জাজমেণ্ট (Judgement) বা রায়: মামলায় দুই
পক্ষের বক্তব্য ও সাক্ষ্য প্রমাণ শোনার পর বিচারক
তাঁর যে সিদ্ধান্ত সরকারি ভাবে প্রকাশ করেন।
25) জুভেনাইল ডেলিনকোয়েন্সি (Juvenile
delinquency) ➟ বালক-বালিকাদের করা অপরাধ।
26) ডমিসাইল (Domicile) ➟ স্থায়ী বাসস্থান।
27) ডিফামেশন (Defamation) ➟ মানহানি।
28) ডিসকভারি (Discovery) ➟ মামলা শুরু হবার আগে
তার সম্পর্কিত ঘটনাসমূহ ও তথ্যাদি জানার
উপায়গুলি।
29) ডিসমিস্যাল (Dismissal) ➟ মামলার খারিজ।
30) নেগলিজেন্স (Negligence) ➟ সাধারণভাবে
একজন বিচারবুদ্ধি-সম্পন্ন পরিণামদর্শী লোক যে
সাবধনতা অবলম্বন করবে সেটা না করা।
31) নোটারি পাবলিক (Notary Public) ➟ সরকারী
কর্মচারী যার কাজ হল লোককে শপথ করানো,
স্ট্যাম্প পেপারে লিখিত কাগজে কেউ সই করার
পর সেটিতে সই করে তাকে প্রামাণিক করা,
ইত্যাদি।
32) পেটেণ্ট (Patent) ➟ উদ্ভাবকদের দেয় অধিকার -
যার বলে একটি নির্দিষ্ট সময়ের জন্য তাঁর উদ্ভাবন
বিনা অনুমতিতে অন্য কেউ তৈরী, ব্যবহার বা
বিক্রি করে লাভবান হতে পারে না।
33) প্লি (Plea) ➟ আদালতে ফৌজদারী মামলায়
অভিযুক্ত ব্যক্তির নিজের স্বপক্ষে প্রথম উচ্চারিত
কথা। তার বিরুদ্ধে অভিযোগের উত্তরে সে
নিজেকে, 'দোষী' বা 'নির্দোষী' বলতে
পারবে। fb.com/tanbir.cox
34) প্লি বার্গেইনিং (Plea bargaining) ➟
ফৌজদারী মামলায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে
সরকারী পক্ষের একটা সমঝোতায় আসার জন্য
আলোচনা। এর উদ্দেশ্য দীর্ঘ-স্থায়ী মামলা (যার
ফল অনিশ্চিত) না চালিয়ে দুপক্ষেরই সময় ও
অর্থের সাশ্রয় করা। এর ফলে অভিযুক্ত ব্যক্তি
সাধারণত অপেক্ষাকৃত কম অপরাধের জন্য
নিজেকে দোষী বলে স্বীকার করে ও সরকার
তার অন্যান্য অপরাধের অভিযোগ ফিরিয়ে নেয়।
কিন্তু বিচারক এই সমঝোতা অগ্রাহ্য করে মামলা
চালাবার নির্দেশ দিতে পারেন।
35) পাওয়ার অফ এটোর্নি (Power of attorney) ➟ একটি
দলিল - যার ভিত্তিতে একজনের হয়ে দলিলে
উল্লেখিত বিভিন্ন কাজ অন্য কেউ করতে পারে।
36) প্রাইমা ফেসি (Prima Facie Evidence) ➟ যে
প্রমাণ অন্য কোন ভাবে খণ্ডিত না হলে ঘটনার
সত্যতা প্রতিষ্ঠা করার পক্ষে যথেষ্ঠ।
37) প্রাইমা ফেসি কেস (Prima Facie Case) ➟ যে
মামলা এতই সম্পূর্ণ যে বিচার-কার্যের জন্য ন্যুনতম
প্রমাণ দাখিলের প্রয়োজন হয়।
38) প্রোবেট (Probate) ➟ আদালতের যে কার্যবলীর
মাধ্যমে কোন ব্যক্তির ইচ্ছাপত্র (উইল) বৈধ বা
অবৈধ ধার্য করা হয়। সাধারণভাবে প্রোবেট
কথাটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় - ইচ্ছাপত্র-
সংক্রান্ত অন্যান্য কার্যগুলিকেও এর মধ্যে ধরা
হয়। যেমন, ধনসম্পত্তির একত্রিকরণ, ঋণ পরিশোধ,
সরকারি কর দেওয়া ও ইচ্ছাপত্র অনুসারে বিভিন্ন
ব্যক্তি ও সংস্থার মধ্যে সম্পত্তির বণ্টন।
39) প্রোবেট কোর্ট (Probate Court) ➟ যে আদালতের
তত্বাবধানে ধনসম্পত্তি-র ভাগ-বাটোয়ারা করা
হয়।
40) ফ্রড (Fraud) ➟ ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে সত্য
ঘটনাকে মিথ্যা করে বলা।
41) ফ্রী অন এ পারসন্স ওউন রেকগনিজেন্স (Free on a
person's own recognizance) ➟ যখন জামিন বা মুচলেকা
ছাড়া সাময়িক ভাবে কাউকে মুক্তি দেওয়া হয়
তাঁর ব্যক্তিগত পরিচিতির জন্য এবং আদালতে
তিনি হাজিরা দেবেন এই প্রতিশ্রুতির
বিনিময়ে।
42) বেইল (Bail) বা জামিন: আদালতকে টাকা বা
মুচলেকা দিয়ে আটক ব্যক্তিকে স্বল্প-মেয়াদের
জন্য খালাস করানো এবং আদালতে আটক ব্যক্তির
হাজিরার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া। fb.com/
tanbir.cox
43) বেইল বন্ড (Bail Bond) ➟ অভিযুক্ত আদালতে
হাজির হবে বলে যে শপথপত্রে সই করে। সময়মত
হাজিরা না দিতে পারলে শপথপত্র অনুযায়ী
অভিযুক্তকে অর্থদণ্ড দিতে হয়।
44) এন্টিসিপেটরি (Anticipatory bail) ➟
এন্টিসিপেটরি বেইল হল আদালত প্রদত্ত নির্দেশ
যাতে বলা হয় ব্যক্তি বিশেষকে জামিন দিতে।
সেই ব্যক্তি গ্রেফ্তার হবার আগেই এই নির্দেশ
জারী করা হয়।
কোন ব্যক্তি যদি সন্দেহ করে যে, তাকে মিথ্যে
অভিযোগের ভিত্তিতে গ্রেফ্তার করা হবে,
সেক্ষেত্রে সে আদালতের কাছে
এন্টিসিপেটরি বেইল-এর জন্য আবেদন করতে
পারে।
45) বাই-লস (By-laws) ➟ কোনও এসোসিয়েশন বা
কর্পোরেশন যে বিধি বা নিয়ম মেনে চলবে
বলে ঠিক করে।
46) মার্ডার (Murder) বা খুন: বে-আইনীভাবে
হত্যার জন্য মানুষের জীবনহানি করা। যদি খুনটি
পূর্ব-পরিকল্পিত হয়, তাহলে তাকে 'মার্ডার অফ দ্য
ফাস্র্ট ডিগ্রি' বলা হয়। যদি হঠাত্ মুহূর্তের
ইচ্ছাবশত খুন বা মরুক বাঁচুক তোয়াক্কা না করে
আঘাত করা হয় - তাহলে সেই খুনকে বলা হবে
'মার্ডার অফ দ্য সেকেণ্ড ডিগ্রি'।
47) মিটিগেটিং সারকামস্ট্যান্সেস (Mitigating
circumstances) : যে পারিপাশ্র্বিক অবস্থার
বিচারে অন্যায়ের ভার কিছুটা লাঘব হয়।
48) মিসট্রায়াল (Mistrial) ➟ কোন অপরিহার্য
বিষয়ে ত্রুটি ঘটায় যে মামলা খারিজ হয়।
49) ম্যালপ্রাক্টিস (Malpractice) ➟ পেশার কাজে
অবৈধ আচরণ।
50) রিট (Writ) ➟ রিট হল মানুষের মৌলিক
অধিকারের সুরক্ষা দানের জন্য সাংবিধানিক
আদেশ। রিট পাঁচ রকম: হেবিয়াস কর্পাস,
ম্যাণ্ডেমাস, প্রহিবিশন, কো ওয়ারেণ্টো এবং
সার্টিওযারি। সংবিধানের ৩২ নং অধ্যায়ের
ক্ষমতায় সুপ্রিম কোর্ট এবং ২২৬ নং অধ্যায়ের
ক্ষমতায় হাইকোর্ট রিট জারি করতে পারে।
51) লারসেনি (Larceny) ➟ মিথ্যার আশ্রয় নিয়ে
বা ধোঁকা দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করা।
52) লায়াব্ল (Liable) : আইনত দায়ী।
53) সমন (Summon) ➟ সমন হল কোন ব্যক্তিকে কোন
নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময় আদালতে
হাজিরা দেবার জন্য আদালত প্রদত্ত আদেশ।
54) সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স (Circumstantial
evidence) ➟ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ছাড়া অন্য যে-
কোন প্রমাণ (যেমন, আঙ্গুলের ছাপ পাওয়া - যা
থেকে কারোর উপস্থিতি সম্পর্কে একটা
সিদ্ধান্তে আসা যায়)
55) সার্টিওরারি (Certiorari) ➟ উচ্চ আদালতকে
দিয়ে নিম্ন আদালতের রায়ের পুনর্বিচারের
চেষ্টা।
56) স্ট্যাচুট অফ লিমিটেশন (Statute of Limitation) ➟ এই
সংবিধি অনুসারে - যে-ঘটনার জন্য মামলার প্রশ্ন
উঠছে, সেটি ঘটে যাবার পর একটি নির্দিষ্ট সময়
অতিক্রান্ত হলে বাদীর মামলা আনার কোন
অধিকার থাকে না।
57) হস্টাইল উইটনেস (Hostile witness) বা সাক্ষী-
বিপরীত: যে সাক্ষীর বিবৃতি যে-পক্ষ তাকে
সাক্ষী দেওয়াতে আনছে তাদের বিপক্ষে যায়।
58) হিয়ারসে (Hearsay) বা জনশ্রুতি, কানাঘুষো:
কোনও সাক্ষীর বিবৃতি যে, আসল ঘটনা নিজে
ঘটতে দেখে নি, কিন্তু অন্যের কাছ থেকে
শুনেছে। হিয়ারসে আদালতে সাধারণ ভাবে
গ্রাহ্য করা হয় না।fb.com/tanbir.cox
59) হেবিয়াস কর্পাস (Habeas corpus) ➟ কোন ব্যক্তি
যদি মনে করে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ
করে রাখা হয়েছে, তাহলে সে হেবিয়াস
কর্পাস-এর জন্য আবেদন করতে পারে। সেই আবেদন
গ্রাহ্য হলে আদালত কারাগার-কর্তৃপক্ষকে হুকুম
(রিট অফ হেবিয়াস কর্পাস) দেবে কয়েদীকে
আদালতে নিয়ে আসতে - যাতে আদালত বিচার
করে দেখতে পারে যে, তাকে অন্যায়ভাবে
কারারুদ্ধ করে রাখা হয়েছে কিনা। হেবিয়াস
কর্পাস-এর জন্য আবেদন কারারুদ্ধ ব্যক্তি নিজে
অথবা অন্য কেউ তার জন্য করতে পারে। এই
আবেদনে দেখাতে হবে যে, আদালত কারারুদ্ধ
ব্যক্তিকে ভুল তথ্যের ভিত্তিতে বা আইনের
অপপ্রয়োগ করে কারাদণ্ড দিয়েছে। অনেক সময়ে
কোন বিচারক কাউকে আদালত-অবমাননার দায়ে
জেলে পাঠাতে চাইলে, সেই ব্যক্তি হেবিয়াস
কর্পাস-এর জন্য আবেদন জানাতে পারে।
60) ম্যাণ্ডেমাস (Mandamus) ➟ ল্যাটিন অর্থ 'আমরা
হুকুম দিচ্ছি'। বস্তুত এটি কোনও সরকারি
সংস্থাকে দেওয়া একটি আদেশ। সরকারি
সংস্থা যখন আইন অনুসারে কোনও কাজ করায়
গাফিলতি করছে, তখন তাকে আইন অনুযায়ী কাজ
করার নিষেধাজ্ঞা দেওয়া।
61) রিট অফ সার্টিওরারি (Writ of certiorari) ➟ সুপ্রিম
কোর্টের নিম্ন আদালত থেকে আসা আপীল
শুনানী করার সিদ্ধান্ত।
62) কো ওয়ারাণ্টো (quo warranto) ➟ কথাটির
ল্যাটিন অর্থ 'কোন ওয়ারেণ্টের বলে?'। এটি
যাঁকে পাঠানো হয় তাঁর কাছে জানতে চাওয়া
তিনি যে কাজ করার অধিকার আছে বলে দাবী
করছেন, সেই অধিকার কোথা থেকে তাঁর উপর
বর্তেছে|
63) রিট অফ প্রহিবিশন (Writ of Prohibition) ➟ উচ্চ
আদালত (সাধারণতঃ সুপ্রিম কোর্ট) থেকে নিম্ন
আদালতের উপর হুকুম যে, মামলার ব্যাপারে কোনও
সিদ্ধান্ত না নেওয়া - কারণ সেই মামলা নিম্ন
আদালতের এক্তিয়ার বহির্ভূত।
[ইন্টারনেট হতে সংগ্রহীত] www.fb.com/tanbir.cox
আমার সব ই-বুক সরাসরি ফেইসবুক থেকে ডাউনলোড
করতে চাইলে ......
https://www.facebook.com/groups/tanbir.ebooks

Thursday, December 10, 2015

Feeling & Emotion অর্থাৎ (আবেগ ; স্পর্শানুভূতি , শারীরিক সংবেদন , রুচি , মনোভাব , বোধশক্তি ,অনুভূতি ; উচ্ছ্বাস বিষয়ক খুব গুরুত্বপূর্ণ 85 টি ইংরেজি শব্দের বাংলা অর্থ ও ব্যাখ্যা… ইংরেজী স্পোকেন এ দক্ষতা বাড়াতে এই শব্দার্থ গুলো খুবই উপকারে আসবে ...

1) Abhorrence ➟ তীব্র ঘৃণা ;
2) Absurd ➟ অসংগত ; অযৌক্তিক ; অদ্ভুত ; হাস্যকর ;
3) Admire ➟ শ্রদ্ধা করা ;
4) Ambivalent ➟ উভয়বল ; দ্বিমুখী ; দোদুল্যমান ; পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি বা অনুভূতি ;
5) Agreement ➟ চুক্তি ; মত ; মিল ; সম্মতি ;
6) Ambivalence ➟ দোদুল্যমানতা ; একই ব্যক্তির যুগপৎ বিদ্যমানতা ; উভয়বল ; যুগপৎ এবং পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি বা আবেগ ;
7) Affection ➟ অনুরাগ ; স্নেহ ;
8) Amusement ➟ আমোদপ্রমোদ ; ক্রিয়া কৌতুক ;
9) Anger ➟ রাগ ; ক্রোধ ;
10) Anticipation ➟ প্রত্যাশা ; পূর্বজ্ঞান ; পূর্বাবাস ;
11) Anxiety ➟ উদ্বেগ, উদ্বেগের বিষয় ;
12) Assumption ➟ অনুমান ; মানিয়া বা ধরিয়া লওয়া ; আছে বলিয়া ভান ;
13) Aversion ➟ অনীহা ;
14) Awesome ➟ ভয়ানক ও অভিভূতকারী অনুভূতি ; অত্যন্ত হৃদয়গ্রাহী ও চিত্তাকর্ষক ; fb.com/tanbir.cox
15) Bluff ➟ ধাপ্পাবাজি ; প্রতারণা ;
16) Boisterous ➟ কর্কশ ও প্রচন্ড ; হৈচৈইপূর্ণ ;
17) Brave ➟ সাহসী ; দুঃসাহসী ; নির্ভীক ;
18) Cantankerous ➟ কলহপ্রিয় ; বদমেজাজি ; ঝগড়াটে ; খিটখিটে ;
19) Chicken➟hearted ➟ ভীরু ; মনোবলহীন ;
20) Comic ➟ মজার ; হাস্য➟রসাত্মক ;
21) Compassionate ➟ পরদুঃখকাতর ; করুণা পূর্ণ ; সহানুভূতিসম্পন্ন ; সদয়
22) Concerned ➟ উদ্বিগ্ন ; সংশ্লি্ষ্ট ;
23) Confidence ➟ দৃঢ় আস্থা ; দৃঢ় বিশ্বাস ; গুপ্ত কথা ;
24) Confusion ➟ বিশৃঙ্খা অবস্থা ; লজ্জা ; অপ্রতিভ অবস্থা ; স্থৈর্যচ্যুতি ; এক জিনিসকে অন্য জিনিস বলে ভুল করা ;
25) Content ➟ পরিতৃপ্তি ; সন্তোষ ;
26) Coward ➟ কাপুরুষ ;
27) Daunt ➟ ভীত করা ; নিরুৎসাহ করা ;
28) Delightful ➟ খুশি ; পরমানন্দিত ;
29) Deplore ➟ পরিতাপ করা ; বিলাপ করা ;
30) Disappointment ➟ নিরাশা ; হতাশা ;
31) Discontent ➟ অসন্তোষ ; অসন্তুষ্ট ; অসুখি ;
32) Disgust ➟ ঘৃণা, বিরক্তি ; বিরাগ ;
33) Displeasure ➟ অসন্তোষ ; বিরক্তি ;
34) Dissatisfaction ➟ অসন্তোষ, অতৃপ্তি ;
35) Earnest ➟ ব্যগ্র, আন্তরিক ;
36) Ecstasy ➟ উল্লাস ; হর্ষোচ্ছাস ; মোহাবিষ্ট অবস্থা ; কবিসুলভ উন্মাদনা
37) Emotion ➟ প্রবল অনুভূতি ; আবেগ ; উচ্ছ্বাস ; উত্তেজনা ;
38) Enchanment ➟ জাদু ভূতাবেশ ; আকর্ষণ ;
39) Entertainment ➟ চিত্তবিনোদন ; আমোদ➟প্রমোদ ; আতিথ্যদান ;
40) Exotic ➟ বিদেশী ; বহিরাগত বা ভিন্নদেশীয় (খাদ্য, গাছপালা) ; অদ্ভুত; উদ্ভট ; বিচিত্র ; চমকপ্রদ ; fb.com/tanbir.cox
41) Exquisite ➟ নিখুঁত সৌন্দর্যপূর্ণ ; চমৎকার ; বিলাসী ;
42) Extrovert ➟ বহির্মুখ ব্যক্তি ; মিশুক ; বর্হিজগৎ সম্পর্কে অধিক কৌতূহলী ব্যক্তি ; সামাজিক ও হাসিখুশি ব্যক্তি ;
43) Farce ➟ প্রহসন ; হাস্যকর বা অবাস্তব নাটিকা ;
44) Feeling ➟ স্পর্শানুভূতি ; সহানুভূতি ; আবেগ ; সংবাদন ;
45) Flutter ➟ পাখা বা ডানা ঝাপটানো ; দুশ্চিন্তাগ্রস্ত হওয়া ;
46) Foul ➟ বিরক্তিকর ; নোংড়া ; ঝড়ো ; ময়লা ;
47) Frenzy ➟ প্রবল উত্তেজনা ; সাময়িক উন্মত্ততা ; প্রকোপ ;
48) Fretful ➟ খিটখিটে ; বদমেজাজী স্বভাব ;
49) Fussy ➟ হৈচৈ ভরা ; ব্যস্ততাপূর্ণ ;
50) Gloomy ➟ ক্ষীণালোকিত ; হতাশ ; বিষন্ন ;
51) Graveness ➟ গম্ভীরতা ;
52) Grieve ➟ দুঃখ দেওয়া বা পাওয়া ; শোক করা ;
53) Grumble ➟ অসন্তষ্ট হইয়া বিড়বিড় করা ; অসন্তোষ প্রকাশ করা ;
54) Humorous ➟ কৌতুকপূর্ণ ; হাস্যোদ্রেককর ; রসাত্মক ;
55) Impatient ➟ অধীর ; অধৈর্য্য ;
56) Imprudent ➟ অবিবেচক ; অপরিণামদর্শী ;
57) Introvert ➟ অন্তর্মূখী ব্যক্তি ; লাজুক বা শান্ত ব্যক্তি যে অন্যদের সাথে সহজে মিশতে বা কথা বলতে পারেনা বা চায় না ; অন্তর্মূখী করা ; মনের ভাবনা মনে রাখা
58) Lament ➟ শোক করা; বিলাপ করা ;
59) Laugh ➟ হাসা ; উপহাস করা ;
60) Lily-livered ➟ ভীরু ; fb.com/tanbir.cox
61) Melancholy ➟ মানসিক অবসাদ ; হতাশা ; সবিষাদ চিন্তাগ্রস্ত ; বিষাদগ্রস্ত ;
62) Nervous ➟ স্নায়ু সম্বন্ধীয় ; একটুতেই ঘাবড়িয়ে যায় এমন ;
63) Passion ➟ প্রচন্ড আবেগ ; আসক্তি ; যৌন ভালবাসা ; ক্রোধ ; প্রবল ইচ্ছা ; মনের উত্তেজনা ;
64) Penitent ➟ অনুতাপজনিত ; অনুতাপসূচক ;
65) Perception ➟ জ্ঞান ; উপলব্ধি ; অুনুভূতি ; বোধ ; ধারণা ; ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি ; fb.com/tanbir.cox
66) Perturb ➟ আকুল করা ; বিচলিত করা ; উদ্বিগ্ন করা ;
67) Pleasant ➟ সুখকর ; আনন্দদায়ক ; মনোহর ;
68) Pleasure ➟ আনন্দ সন্তোষ ; সুখানুভব ; পুলক ;
69) Pluck ➟ উৎপাটন করা। তোলা বা চয়ন করা ;
70) Reckless ➟ বেপরোয়া ; হঠকারী ;
71) Reliance ➟ বিশ্বাস ; প্রত্যয় ; আস্থা ; নির্ভরশীলতা ;
72) Ridicule ➟ বিদ্রুপ ; পরিহাস ; ঠাট্টা ;
73) Ridiculous ➟ হাস্যকর ; উপহাসাস্পদ ; অসম্ভব ;
74) Sentiment ➟ অনুভূতি ; রস ; ভাবপ্রবণতা ;
75) Seriousness ➟ আন্তরিক ;
76) Soberness ➟ সংযম ; প্রশান্তি ;
77) Spirit ➟ আত্ম ; প্রেত ; পরী ; তেজ ; কর্মশক্তি ; শৌর্য ; অন্তর্নিহিত উদ্দেশ্য বা নীতি ; মেজাজ ;
78) Sympathy ➟ সহানুভূতি ; সমবেদনা ; করুনা ; দরদ ;
79) Tedious ➟ বিরক্তিকর ; ক্লান্তিকর ;
80) Tolerant ➟ সহ্যকর ;সহনশীল ; সহিষ্ণু ; প্রশ্রয়দায়ক ;
81) Tolerate ➟ সহ্য করা ; বরদাস্ত করা ;
82) Tribulation ➟ দারুণ ক্লেশ ; মানসিক যন্ত্রণা ;
83) Trust ➟ বিশ্বাস ; প্রত্যয় ; নির্ভর ; আস্থা ; জিম্মা ; ন্যস্তদ্রব্য ;
84) Turbulent ➟ প্রচন্ড আলোড়নপূর্ণ ; অশান্ত ; শাসনের বা নিয়ন্ত্রনের অসাধ্য ;
85) Worry ➟ বিরক্ত করা ; উৎপীড়ন করা ; হয়রান করা ; উদ্ধিগ্ন হওয়া বা করা ;
নোটঃ -আপনার বা আপনার বন্ধুদের বা ছোট ভাই-বোনদের প্রয়োজনে অনুগ্রহ করে শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন এবং নিজের জন্য পোস্ট লিংক সেইভ রাখুন না হলে পরে আবার খুজতে হবে ।
[ইন্টারনেট হতে সংগ্রহীত] www.fb.com/tanbir.cox
আমার সব ই-বুক সরাসরি ফেইসবুক থেকে ডাউনলোড করতে চাইলে ......
https://www.facebook.com/groups/tanbir.ebooks

Tuesday, December 8, 2015

English tag question

English tag question

আসসালামু আলাইকুম ! সবাই কেমন
আছেন ? আশা করি আল্লাহত অশেষ
রহমতে ভালই আছেন। আজকে আমি
আপনাদের শিখাব কী ভাবে অতি
সহজে ইংরেজি গ্রামার আয়ত্ত করা
যায়। আমার আজকের বিষয়বস্তু Tag Question
. এটা আমি আপনাদের পৃথিবীর
সবচেয়ে সহজ নিয়মে শেখাব। আমাদের
সবার মাঝেই কেন জানি ইংরেজি
ভীতি কাজ করে। কিন্তু এটা নিয়ে
সামান্য সাধনা করলে এটাই আপনার
কাছে সবচেয়ে সোজা হয়ে যাবে।
আমি এখন আপনাদের আমার লেখা যে
বইটি দিব সেই বইটি পড়লে আপনি
অনায়াসে Tag Question আয়ত্ত করতে
পারবেন।
নিম্নে আপনাদের জন্য নিয়ম গুলো তুলে
ধরা হলঃ
Rule 1: Let’s বা Let us থাকলে Tag –এ shall
we বসাতে হয় । যেমনঃ Let’s play football,
shall we ?
Rule 2 : Imperative Sentence হলে Tag- এ Will
you বসে । যেমনঃ Open the door, will you ?
Rule 3 : নিম্নের Be Verb, Have Verb ও Modal
Verb গুলো থাকলে সেগুলোর Negative Form
বসাতে হয় , আবার Negative form থাকলে
Affirmative Form বসাতে হয় ।
Affirmative
Negative
Affirmative
Negative
Am
Aren’t
May
Mayn’t
Is
Isn’t
Might
Mightn’t
Are
Aren’t
Must
Mustn’t
Was
Wasn’t
Have
Haven’t
Were
Weren’t
Has
Hasn’t
Shall
Shan’t
Had
Hadn’t
Should
Shouldn’t
Dare
Daren’t
Will
Won’t
Need
Needn’t
Can
Can’t
Ought
Oughtn’t
Could
Couldn’t
Does not
Does
Did not
Did
Do not
Do
যেমনঃ I am a sudent, aren’t I ?
I am not a sudent, am I ?
Fatema does not go there, does she ?
বিঃদ্রঃ Tag Question –এ একজন মেয়ে
কে বোঝালে she এবং একজন
ছেলেকে বোঝালে he বসে ।
একের অধিক ছেলে/মেয়ে কে
বোঝালে they বসে । এছাড়া মানুষ
বাদে অন্য একটি কোন প্রাণী বা
বস্তুকে বোঝালে it বসে ।
আবার একের অধিক প্রাণি বা বস্তুকে
বোঝালে they বসে । এক কথায় Tag
Question –এ Pronoun Form বসাতে হয় ।
যেমনঃ Bird flies in the sky, doesn’t it ?
Birds fly in the sky, don’t they ?
Rule 4 : Present indefinite Tense হলে Tag
Question-এ don’t / doesn’t বসে । যদি Verb এর
শেষে s/es থাকে তাহলে doesn’t বসে ।
যেমনঃ They play football, don’t they ?
Borna reads the book carefully, doesn’t she ?
Rule 5 : : Past indefinite Tense হলে Tag
Question-এ didn’t বসে ।
যেমনঃ Sojib worked hard, didn’t he ?
Rule 6: Nobody, None ইত্যাদি Subject
হিসেবে ব্যবহৃত Tag-এ they এবং nothing
Subject হিসেবে ব্যবহৃত হলে it বসে এবং
Tag Question –এ সেই বাক্যের Negative
করতে হয় না ।
যেমনঃ Nobody called me, did they?
Rule 7 : বাক্যের মধ্যে Hardly, Scarely,
Seldom, little থাকলে সেই বাক্যের Tag
Question –এ Negative করতে হয় না । যেমনঃ
He hardly comes here, does he ?
Rule 8 : যত প্রকার body এবং one আছে
তাদের জন্য Tag Question – এ they বসে ।
যেমনঃ Someone helps me, don’t they ?